ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২১৫ রানের জবাবে বাংলাদেশ 'এ' দলের প্রথম ইনিংসটা ভালো হয়নি। সোমবার ১৪৭ রানেই অল-আউট হয়ে গেছে তারা। আগের দিনের দুই উইকেটে ২৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সফরকারী দল। তারপর ১১৮ রান তুলতেই বাকি ৮ উইকেট হারায়। বাংলাদেশের পক্ষে ডিকেন্স সর্বোচ্চ ৪৫ রান করেছেন।
তবে তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে কিছুটা চাপে আছে মহারাষ্ট্র। ৮৭ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে তারা। ফলে সব মিলিয়ে এ পর্যন্ত ১৫৫ রানে এগিয়ে আছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/এসি/ ২০৪০ ঘ.
bdnews24