২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাইডার এখন শুধুই দর্শক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলতে পারছেন না নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান জেসি রাইডার। শ্রীলঙ্কার বিপক্ষে 'গ্র"প-বি'-এর ম্যাচে বাঁ-পায়ের পেশীতে টান পড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি খেলায় দর্শক হয়ে থাকতে হবে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলতে পারছেন না নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান জেসি রাইডার। শ্রীলঙ্কার বিপক্ষে 'গ্র"প-বি'-এর ম্যাচে বাঁ-পায়ের পেশীতে টান পড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি খেলায় দর্শক হয়ে থাকতে হবে তাকে। নিউজিল্যান্ড ইনিংসের পঞ্চম ওভারে বাঁ-পায়ের পেশীতে টান পড়ায় মাটিতে বসে পড়েন কিউই উদ্বোধনী ব্যাটসম্যান। তখন তার রান ছিলো ৫। রানার নিয়ে খেলে শেষ পর্যন্ত ৭৪ রান করেন। ৫৮ বলের এই ইনিংসে ১০টি চার ও ১টি ছয়ের মার রয়েছে। কুঁচকির চোটের কারণে নিউজিল্যান্ড অলরাউন্ডার জ্যাকব ওরাম এরই মধ্যে মাঠের বাইরে চলে গেছেন। (ক্রিকোইনফোর সহায়তায়) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৩৬ ঘ.