২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওরামের বদলে নিউজিল্যান্ড দলে ফ্রাঙ্কলিন

অনুশীলনের সময় কুচকিতে চোট পান নিউজিল্যান্ডের অলরাউন্ডার জ্যাকব ওরাম। তাই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। ফলে তার বদলে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অনুশীলনের সময় কুচকিতে চোট পান নিউজিল্যান্ডের অলরাউন্ডার জ্যাকব ওরাম। তাই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। ফলে তার বদলে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ২৮ বছরের ফ্রাঙ্কলিন ২৬ টেস্ট এবং ৬৫টি একদিনের ম্যাচ খেলেছেন। টেস্টে উইকেট শিকার করেছেন ৮০টি ও একদিনের ম্যাচে ৬৪টি। তিনি শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের সেমিফাইনালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবারের ওই ম্যাচে নিউজিল্যান্ড ৫ উইকেটে হেরে যায়। নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচ খেলবে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৬৩১ ঘ.