জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার জোহানেসবার্গে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্র"পের খেলায় শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড।
ইংলিশ পেসার জেমস এন্ডারসন এবং গ্রাহাম ওনিয়ন্সের বোলিং তোপে মাত্র ১৭ রানেই শ্রীলঙ্কা তাদের শীর্ষ চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে। তবে মিডল অর্ডার ব্যাটসম্যান থিলিনা কান্দাম্বে (৫৩) এবং এঞ্জেলো ম্যাথুসের (৫২) জোড়া হাফসেঞ্চুরিতে বিপর্যয় কাটায় তারা।
শ্রীলঙ্কা ৪৭.৩ ওভার খেলে ২১২ রানে অলআউট হয়ে যায়।
এন্ডারসন ৩টি, ওনিয়ন্স ২টি এবং জেমস ব্রড ৩টি উইকেট লাভ করেন।
জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ বল হাতে রেখেই বিজয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
ইংল্যান্ডের পক্ষে ইয়ুন মরগ্যান ক্যারিয়ার সেরা হার না মানা ৬২ রানের দুরন্ত ইনিংস খেলেন। তার সঙ্গে পল কলিংউড (৪৬) এবং ওয়াইজ শাহ(৪৪) দুটি কার্যকরী ইনিংস উপহার দিলে সহজ জয় পায় ইংল্যান্ড।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান পল কলিংউড।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২১২(কান্দাম্বে ৫৩, ম্যাথুস ৫২, সামারাবীরা ৩০; এন্ডারসন ২০/৩, ব্রড ৪৯/৩)
ইংল্যান্ড: ২১৩/৪(মরগ্যান ৬২*, কলিংউড ৪৬, শাহ ৪৪; কুলাসেকেরা ৪২/২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৩৪৭ ঘ.
bdnews24