জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --একসময় মনে হচিছল ওয়ানডেতে নিজেদের সর্বনিু স্কোরকেও হার মানাবে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে শেষ পর্যন্ত সেই লজ্জা ভালোভাবেই এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে ৩৪ দশমিক ৩ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয়েছে তারা। বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়নদের ওয়ানডেতে সর্বনিু স্কোর ৫৪। ৫ বছর আগে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন ব্যাটিং বিপর্যয় হয়েছিল তাদের।
জোহানেসবার্গে টস জিতে ব্যাট করতে নেমেই পাক পেসারদের তোপের মুখে পড়ে একেবারে নতুন চেহারার ওয়েস্ট ইন্ডিজ দল। ক্রিস গেইলরা বিদ্রোহ ঘোষণা করায় জোড়াতালি দিয়ে গড়া এই দলের কাছে খুব ভালো কিছু তাদের ঘোরতর সমর্থকরাও বোধহয় আশা করেননি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে নাস্তানাবুদ হওয়া দলটি এক পর্যায়ে মাত্র ৪৭ রানে হারিয়ে বসে ৭ উইকেট। কিন্তু ডেভন স্মিথ ১৮, ড্যারেন স্যামি ২৫ এবং নিকিতা মিলার ৫১ রান করায় শেষ পর্যন্ত একশ ছাড়ানোর স্বস্তি পায় ওয়েস্ট ইন্ডিজ। দলের আর কেউ দু অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২১৫ ঘ.
bdnews24