২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে বাইরে রেখে মার্টিন ক্রো'র টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তাব

টোয়েন্টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। আর ভাটা পড়ছে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তায়। এ অবস্থায় টেস্ট ক্রিকেটকে রক্ষার জন্য নতুন একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো। প্রস্তাব দিয়েছেন প্রতি বছর নক-আউট টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের। তার এ পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর টুর্নামেন্টের ফাইনাল হবে লর্ডসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

লন্ডন, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। আর ভাটা পড়ছে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তায়। এ অবস্থায় টেস্ট ক্রিকেটকে রক্ষার জন্য নতুন একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো। প্রস্তাব দিয়েছেন প্রতি বছর নক-আউট টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের। তার এ পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর টুর্নামেন্টের ফাইনাল হবে লর্ডসে। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য ক্রো নভেম্বরে তার এই পরিকল্পনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-তে পেশ করবেন। তবে এরই মধ্যে পরিকল্পনাটি তিনি পাঠিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডে। ক্রো মনে করেন, এই প্রতিযোগিতা হওয়া উচিত সেরা আটটি দলের মধ্যে। সে হিসেবে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাচ্ছে বাংলাদেশ। তবে ক্রো এ-ও বলেছেন, পারফরম্যান্সে উন্নতি ঘটিয়ে সেরা আটে চলে এলে বাংলাদেশ এ আসরে অংশ নিতে পারবে। নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান আরো মনে করেন, টেস্ট ক্রিকেট একসময় দিন-রাতের ম্যাচেও রূপান্তরিত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০২৫ ঘ.