২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রথম ম্যাচে ইউনিস নেই

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না দলের অধিনায়ক ইউনিস খান। পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্লিপ দিয়ে বেরিয়ে যাওয়ার মুখে বল ধরার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন উইকেটকিপার কামরান আকমল ও ইউনিস। ধাক্কা লাগে দু'জনের। এতে ডান হাতের আঙ্গুলে চোট পান পাকিস্তান অধিনায়ক ইউনিস। সে আঘাত এখনো সারেনি বলেই বুধবার জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা মিস করতে হচ্ছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না দলের অধিনায়ক ইউনিস খান। পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্লিপ দিয়ে বেরিয়ে যাওয়ার মুখে বল ধরার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন উইকেটকিপার কামরান আকমল ও ইউনিস। ধাক্কা লাগে দু'জনের। এতে ডান হাতের আঙ্গুলে চোট পান পাকিস্তান অধিনায়ক ইউনিস। সে আঘাত এখনো সারেনি বলেই বুধবার জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা মিস করতে হচ্ছে তাকে। এ অবস্থায় প্রথম ম্যাচে ইউনিস খানের বদলে দলের নেতৃত্ব দেবেন শহীদ আফি্িরদ। তবে জানা গেছে, শনিবার সেঞ্চুরিয়নে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত রাখতে বুধবার ব্যাটিং অনুশীলন করবেন ইউনিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৩৩ ঘ.