২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া লেখকদের বর্ষসেরা যুব ক্রিকেটার টেইলর

প্রথম শ্রেণীর ১৬টি ম্যাচে লিস্টারশায়ার ব্যাটসম্যান জেমস টেইলর রান করেছেন ১,১৭৭। গড় ৫৮.৮৫। এর পুরস্কারও পেয়েছেন ১৯ বছরের টেইলর হাতে-নাতে। বর্ষসেরা যুব ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয়, তাকে এই পুরস্কার দিয়েছে ক্রীড়া লেখক ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম শ্রেণীর ১৬টি ম্যাচে লিস্টারশায়ার ব্যাটসম্যান জেমস টেইলর রান করেছেন ১,১৭৭। গড় ৫৮.৮৫। এর পুরস্কারও পেয়েছেন ১৯ বছরের টেইলর হাতে-নাতে। বর্ষসেরা যুব ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয়, তাকে এই পুরস্কার দিয়েছে ক্রীড়া লেখক ক্লাব। ১৬ ম্যাচে টেইলরের শতক রয়েছে তিনটি। অর্ধ-শতক ছয়টি। এর মধ্যে সর্বোচ্চ অপরাজিত ২০৭ রান করেন সারের বিপক্ষে ওভালে। ৬০ বছর ধরে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারের জন্য বেছে নেওয়া হয় মূলত ২৩ বছরের কম বয়সী ক্রিকেটারদের। এর আগে এই পুরস্কার যারা পেয়েছেন তাদের অন্যতম ফ্রেড ট্রুম্যান, পিটার মে ও স্টুয়ার্ট ব্রড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৪৯ ঘ.