২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাত দলের কোচিং-এ সহায়তা করবেন ফ্লিনটফ

হাঁটুতে অপারেশনের পর দুবাই-এ বিশ্রামে আছেন অ্যন্ড্রু ফ্লিনটফ। সেই সুযোগে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলের কোচিং-এ সহায়তা করবেন তিনি। ফ্লিনটফের এজেন্ট 'শুবি' শ্যান্ডলার জানান, দুবাই স্পোর্টস সিটির সঙ্গে চুক্তির অংশ হিসেবে এই দায়িত্ব পালন করবেন ফ্লিনটফ। তবে এটি কোনও আনুষ্ঠানিক চুক্তি নয়। ফ্লিনটফেরও আনুষ্ঠানিক কোনও ভূমিকা থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুতে অপারেশনের পর দুবাই-এ বিশ্রামে আছেন অ্যন্ড্রু ফ্লিনটফ। সেই সুযোগে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলের কোচিং-এ সহায়তা করবেন তিনি। ফ্লিনটফের এজেন্ট 'শুবি' শ্যান্ডলার জানান, দুবাই স্পোর্টস সিটির সঙ্গে চুক্তির অংশ হিসেবে এই দায়িত্ব পালন করবেন ফ্লিনটফ। তবে এটি কোনও আনুষ্ঠানিক চুক্তি নয়। ফ্লিনটফেরও আনুষ্ঠানিক কোনও ভূমিকা থাকবে না। সেরে ওঠার জন্য ফ্লিনটফ তাদের জিমনেশিয়াম ব্যবহার করবেন। এর বিনিময়ে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলকে ছয় মাস কোচ দেবেন বলে শ্যান্ডলার জানান। তিনি বলেন, গত কয়েক বছরে আমিরাতের ক্রিকেটের বেশ উন্নতি হয়েছে। ফ্লিনটফ মনে করছেন তিনি তাদের এগিয়ে চলায় সহায়তা করতে পারবেন। ফ্লিনটফের সন্তান এরই মধ্যে দুবাই-এর একটি স্কুলে ভর্তি হয়েছে। সেখানে থাকার জন্য একটি বাসাও খুঁজছে ফ্লিনটফের পরিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০৭ ঘ.