২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলের প্রথম পর্বের অনুশীলন শেষ শুক্রবার

ক্রিকেটারদের অনেকেই রোজা রাখায় কঠোর অনুশীলন করা সম্ভব হয়নি। প্রতিদিন বিকেলে জিম অথবা হাল্কা ফিটনেস প্রশিক্ষণ হয়েছে। টানা আটদিন অনুশীলনের পর শুক্রবার শেষ হচ্ছে প্রথম পর্বের ক্যাম্প। সেই সঙ্গে দেওয়া হয়েছে ছয়দিনের ঈদের ছুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটারদের অনেকেই রোজা রাখায় কঠোর অনুশীলন করা সম্ভব হয়নি। প্রতিদিন বিকেলে জিম অথবা হাল্কা ফিটনেস প্রশিক্ষণ হয়েছে। টানা আটদিন অনুশীলনের পর শুক্রবার শেষ হচ্ছে প্রথম পর্বের ক্যাম্প। সেই সঙ্গে দেওয়া হয়েছে ছয়দিনের ঈদের ছুটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, "ঢাকার বাইরের ক্রিকেটাররা শুক্রবার অনুশীলন শেষে বাড়ির উদ্দেশে রওয়ানা হবেন। তবে যারা ঢাকায় থাকবেন তারা শনিবারও অনুশীলন করবেন।" জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় ক্রিকেট দল। ২৭ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। ঈদের পর দ্বিতীয় পর্বের ক্যাম্প শুরু হবে ২৫ সেপ্টেম্বর। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকা ফিরছেন জাতীয় দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮৫৯ ঘ.