২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাট ক্রিকেটের প্রধান নরেন্দ্র মোদী

গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে সবাই চেনেন নরেন্দ্র মোদীকে। এবার ক্রিকেটেও যোগ দিয়েছেন এই রাজনৈতিক নেতা। নির্বাচিত হয়েছেন গুজরাট ক্রিকেট এসোসিয়েশনের (জিসিএ) প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে সবাই চেনেন নরেন্দ্র মোদীকে। এবার ক্রিকেটেও যোগ দিয়েছেন এই রাজনৈতিক নেতা। নির্বাচিত হয়েছেন গুজরাট ক্রিকেট এসোসিয়েশনের (জিসিএ) প্রেসিডেন্ট। নির্বাচনে জেতার পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদী বলেন, "বিরোধীতা না করে যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের সবাইর প্রতি আমি কৃতজ্ঞ।" ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তরুণদের অন্য খেলার প্রতি আগ্রহী করে তুলতে চান মোদী। মাঠের বাইরে থেকে ক্রিকেটের অনেক উন্নতি সাধন করা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৪৬ ঘ.