ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ করে দিতে 'এ' দলের ক্রিকেটারদের ভারত সফর সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেট অপারেশন্স কমিটি।
ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট লিগ কমিটির আহবানে সাড়া দিয়ে মহারাষ্ট্রের বিপক্ষে একটি তিনদিনের ও একটি চারদিনের ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে দু'টি ম্যাচই ছিল চারদিনের। এছাড়া তিনটি একদিনের ম্যাচের জায়গায় হবে দু'টি। টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ হবে দু'টি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ 'এ' দল ২৫ সেপ্টেম্বরর। ফিরবে ১৩ অক্টোবর। এর তিনদিন আগেই টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ঢাকায় শুরু হবে ২০০৯-১০ সালের ঘরোয়া ক্রিকেট মৌসুম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩১৯ ঘ.
bdnews24