২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ সিং দুঙ্গারপুর আর নেই

বহুদিন রোগে ভোগার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট রাজ সিং দুঙ্গারপুর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩। তিনি ছিলেন একজন মিডিয়াম পেসার। ১৯৫৫ সাল থেকে রাজস্থানের হয়ে ১৬ বছর ক্রিকেট খেলেন। তবে খেলোয়াড় হিসেবে নয়, দুঙ্গারপুর মূলত পরিচিত ছিলেন ক্রিকেট প্রশাসক হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 11:01 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহুদিন রোগে ভোগার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট রাজ সিং দুঙ্গারপুর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩। তিনি ছিলেন একজন মিডিয়াম পেসার। ১৯৫৫ সাল থেকে রাজস্থানের হয়ে ১৬ বছর ক্রিকেট খেলেন। তবে খেলোয়াড় হিসেবে নয়, দুঙ্গারপুর মূলত পরিচিত ছিলেন ক্রিকেট প্রশাসক হিসেবে। দুঙ্গারপুর ১৯৯৬ সাল থেকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। চেয়ারম্যানও ছিলেন জাতীয় নির্বাচক কমিটির। ভারতীয় দলের ম্যানেজার হিসেবে সফর করেন কয়েকটি দেশও। এর মধ্যে অন্যতম ১৯৮৬ সালের ইংল্যান্ড সফর। সেবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছিল ভারত। ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন একটানা ১৩ বছর। রাজভাই হিসেবে পরিচিত দুঙ্গারপুর রাজস্থানের পক্ষে ৮৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২৮.৮৬ গড়ে ২০৬টি উইকেট নেন। ভারতীয় ক্রিকেট বোর্ড দুঙ্গারপুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। ব্যাঙ্গালোরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হিসেবেও অভিহিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৬ ঘ.