২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বারীকে চিফ অপারেটিং অফিসার হিসাবে নিয়োগ দিল পিসিবি

সাবেক টেস্ট অধিনায়ক ওয়াসিম বারীকে চিফ অপারেটিং অফিসার হিসাবে সোমবার নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিয়োগ পেয়ে ৬১ বছর বয়সী বারী বলেন," সিওও হিসাবে আমার প্রধান কাজ ক্রিকেটকে তুলে ধরা এবং এর পাশাপাশি বোর্ড সভাপতির (ইজাজ বাট) সঙ্গে মিলে আইসিসিকে বুঝিয়ে পুনরায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 06:23 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

করাচি, সেপ্টেম্বর ০৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক টেস্ট অধিনায়ক ওয়াসিম বারীকে চিফ অপারেটিং অফিসার হিসাবে সোমবার নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিয়োগ পেয়ে ৬১ বছর বয়সী বারী বলেন," সিওও হিসাবে আমার প্রধান কাজ ক্রিকেটকে তুলে ধরা এবং এর পাশাপাশি বোর্ড সভাপতির (ইজাজ বাট) সঙ্গে মিলে আইসিসিকে বুঝিয়ে পুনরায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা।" গত মার্চে লাহোরে সফররত শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলায় সাত পাকিস্তানি মারা যান এবং আহত হন লঙ্কান ছয় ক্রিকেটারসহ তাদের ব্রিটিশ কোচ। এরপর থেকেই পাকিস্তানে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের ঝুঁকি নিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। গত সপ্তাহে সালিম আলতাফকে চিফ অপারেটিং অফিসারের পদ থেকে বরখাস্ত করে পিসিবি। তারই স্থলাভিষিক্ত হলেন বারী। সাবেক এ উইকেট রক্ষক পাকিস্তানের পক্ষে ৮১টি টেস্ট এবং ৫১টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছেন। শেষ দুই বিশ্বকাপে তিনি পাকিস্তানের নির্বাচকমণ্ডলীর প্রধান ছিলেন। বর্তমান পদে নিয়োগ পাওয়ার সাথে সাথেই তিনি পাক বোর্ডের হিউম্যান রিসোর্স ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২৩৫৯ঘ.