কলম্বো, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /রয়টার্স)--- মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন জাতি ক্রিকেট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সিরিজের অন্য দল দুটি হলো ভারত ও নিউজিল্যান্ড।
সোমবার মিডিয়া বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দলটি খেলবে সে দলের ১৫ জনই এ সিরিজের দলে নির্বাচিত হয়েছেন। এর বাইরে শুধু লেগ স্পিনার মালিঙ্গা বান্দারা দলে ডাক পেয়েছেন।
মঙ্গলবার কলম্বোয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচ।
চার ম্যাচের এই সিরিজ শেষ হবে ১৪ সেপ্টেম্বর।
ঘোষিত দল :
কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মুত্তিয়া মুরালিধরন, সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, তিলকারতে
bdnews24