২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্ত জমাট বাধাজনিত সমস্যায় ভুগছেন ফ্লিনটফ

ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ রক্ত জমাট বাধাজনিত সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। রবিবার ইসিবির এক বিবৃতিতে বলা হয়েছে , " অস্ত্রোপচারের পর অ্যান্ড্রু ফ্লিনটফ রক্ত জমাট বাধাজনিত পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন। তবে সাধারণ চিকিৎসাতেই এ থেকে সেরে ওঠা সম্ভব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 06:19 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

লন্ডন, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ রক্ত জমাট বাধাজনিত সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। রবিবার ইসিবির এক বিবৃতিতে বলা হয়েছে , " অস্ত্রোপচারের পর অ্যান্ড্রু ফ্লিনটফ রক্ত জমাট বাধাজনিত পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন। তবে সাধারণ চিকিৎসাতেই এ থেকে সেরে ওঠা সম্ভব।" অ্যাশেজ জয়ের পরের দিনই ফ্লিনটফ তার ডান হাঁটুতে অস্ত্রপচার করান। ৩১ বছর বয়সী ফ্লিনটফ একদিনের ক্রিকেটে মনোনিবেশ করতে চান বলে গত মাসে অ্যাশেজ সিরিজ শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসকে/২৩৫৯ঘ.