২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের প্রধান কোচ হচ্ছেন হিথ স্ট্রিক

সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককে অচিরেই জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে। এর আগে আগস্টে তাকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়। আর এর মধ্য দিয়ে বোর্ডের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটে। এই বিরোধের শুরু হয়েছিল ২০০৪ সালের এপ্রিলে, অধিনায়কের দায়িত্ব থেকে তাকে অপসারণের পরপর। এর প্রতিবাদে দলের ক্রিকেটাররা ধর্মঘটে পর্যন্ত গিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককে অচিরেই জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে। এর আগে আগস্টে তাকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়। আর এর মধ্য দিয়ে বোর্ডের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটে। এই বিরোধের শুরু হয়েছিল ২০০৪ সালের এপ্রিলে, অধিনায়কের দায়িত্ব থেকে তাকে অপসারণের পরপর। এর প্রতিবাদে দলের ক্রিকেটাররা ধর্মঘটে পর্যন্ত গিয়েছিলেন। জিম্বাবুয়ের একটি পত্রিকা জানায়, বর্তমান কোচ ওয়াল্টার চাওয়াগুতা স্ট্রিকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। সাময়িকভাবে ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন অ্যালিস্টার ক্যাম্পবেল। সেই সঙ্গে তিনি প্রধান নির্বাচক হিসেবেও কাজ করবেন। জুলাই-এ তাকে এই দায়িত্ব দেওয়া হয়। (তথ্য ক্রিকইনফো থেকে নেওয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫৩ ঘ.