ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান অধিনায়ক ইউনিস খান খেলোয়াড় সমিতি গঠন করতে চান। ধারণা করা হচ্ছে এ ব্যাপারে তিনি এরই মধ্যে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এফআইসিএ) সঙ্গে যোগাযোগও করেছেন।
টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট চলার সময় লন্ডনে এফআইসিএ প্রধান টিম মে'র সঙ্গে দেখা করে খেলোয়াড় সমিতি গঠনের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চান ইউনিস খান। এছাড়া পাকিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করার পরিকল্পনা করেছেন তিনি।
সমিতি গঠন প্রসঙ্গে ইউনিস খান বলেন, "অনেক ক্রিকেটার আর্থিক কষ্টে আছেন বলে আমি তাদের উন্নত জীবনের জন্য কাজ করতে চাই।" সেই সঙ্গে তিনি একথাও বলেন যে পিসিবির সঙ্গে তিনি কোনও বিরোধে লিপ্ত হতে চান না। গ্র"পিংও করতে চান না বোর্ডের বিরুদ্ধে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ইউনিস খান টিম মে'র সঙ্গে আরেক দফা বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। ২২ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় এই টুর্নামেন্ট শুরু হবে।
(তথ্য ক্রিকইনফো থেকে নেওয়া)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৩১ ঘ.
bdnews24