২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টে-টোয়েন্টি টুর্নামেন্টে আবাহনী, মোহামেডান দুই গ্রুপে

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে আলাদা গ্রুপে দুই বড় দল আবাহনী ও মোহামেডান। শনিবার ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটির (সিসিডিএম) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মোহামেডানকে 'এ' গ্রুপে এবং আবাহনীকে 'বি' গ্রুপে রাখা হয়েছে। 'এ' গ্রুপের অন্য দলগুলো হলো বাংলাদেশ বিমান, ওল্ড ডিওএইচএস, খেলাঘর, পারটেক্স ও বিকেএসপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে আলাদা গ্রুপে দুই বড় দল আবাহনী ও মোহামেডান। শনিবার ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটির (সিসিডিএম) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মোহামেডানকে 'এ' গ্রুপে এবং আবাহনীকে 'বি' গ্রুপে রাখা হয়েছে। 'এ' গ্রুপের অন্য দলগুলো হলো বাংলাদেশ বিমান, ওল্ড ডিওএইচএস, খেলাঘর, পারটেক্স ও বিকেএসপি। গ্রুপে 'বি' তে আবাহনীর সঙ্গে আছে কলাবাগান এসসি, সিসিএস, গাজী ট্যাংক, সূর্যতরুণ ও ভিক্টোরিয়া এসসি। ১০ অক্টোবর টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ২৯ সেপ্টেম্বর থেকে দলবদলের কথা থাকলেও 'এ' দলের ১৪ ক্রিকেটারের বিশেষ ব্যবস্থায় দলবদল হবে আগেই। সিসিডিএম-এর চেয়ারম্যান জি এস হাসান চৌধুরী তামিম বলেন, "এ দল ২৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে। সে কারণে তাদের দলবদল হবে ১৬ সেপ্টেম্বর।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২০৬ ঘ.