ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম) - জিপি-বিসিবি একাডেমি দলের প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ২১ ক্রিকেটারকে নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বিকাল সাড়ে চারটার মধ্যে তাদের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে বলেছে বিসিবি।
ক্রিকেটাররা হলেন রনি তালুকদার, নাদিমুদ্দিন মিন্টু, মোহাম্মদ মিঠুন, নাসির হোসাইন, শুভগত হোম চৌধুরী, মার্শাল আয়ুব, ফরহাদ হোসাইন, তানভির হায়দার খাঁন, সাকলাইন সজিব, রবিউল ইসলাম, মোক্তার আলী, শুভাশিষ রায়, কাজী কামরুল ইসলাম, শাফিউল ইসলাম, ইমন আহমেদ, কেএম শাকিল, হামিদুল ইসলাম, নিজাম উদ্দিন, সানজামুল ইসলাম, আরিফুল হক, সৈয়দ গোলাম কিবরিয়া ও মিশুকুর রহমান রিয়াল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৪০ ঘ.
bdnews24