লন্ডন, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অনুশীলনের অংশ হিসেবে ফুটবল খেলার সময় ওয়াইজ শাহর সঙ্গে ধাক্কা লেগে বৃহস্পতিবার হাঁটুতে চোট পেয়েছেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান জো ডেনলি। ফলে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে তিনি মাঠে নাও নামতে পারেন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, ডেনলি যেখানে চোট পেয়েছেন সেখানে স্ক্যান করাতে হবে।
২৩ বছরের ডেনলি গত আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকই দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন। কিন্তু রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২৩০৩ ঘ.
bdnews24