২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টের র‌্যাঙ্কিং-এ এক থেকে চারে ছিটকে গেলো অস্ট্রেলিয়া

ওভালে অ্যাশেজ সিরিজ নির্ধারণী টেস্টে হেরে অসিরা শুধু অ্যাশেজই হারায়নি, একই সাথে খুইয়েছে টেস্ট র‌্যাঙ্কিং-এর শীর্ষ স্থানটিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ওভালে অ্যাশেজ সিরিজ নির্ধারণী টেস্টে হেরে অসিরা শুধু অ্যাশেজই হারায়নি, একই সাথে খুইয়েছে টেস্ট র‌্যাঙ্কিং-এর শীর্ষ স্থানটিও। ২০০৩ সালে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং প্রথা চালু করার পর থেকে শীর্ষ স্থানটি নিজেদের করে রেখেছিল অসিরা। প্রায় দুই যুগ ক্রিকেট শাসন করে আকাশে উড়তে থাকা অস্ট্রেলিয়ানরা অবশেষে মাটিতে নেমে এল। ৮ পয়েন্ট হারিয়ে র‌্যাঙ্কিং-এ এখন চতুর্থ স্থানে তারা। র‌্যাংকিংয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। দুই ও তিন নম্বরে আছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারত। অ্যাশেজ জয়ী ইংল্যান্ড কিন্তু অসিদের পেছনেই রয়ে গেছে। পঞ্চম স্থানে আছে তারা। র‌্যাঙ্কিং-এর নিচের দিকে আর কোন পরিবর্তন হয়নি। আগের মতোই ষষ্ঠ থেকে নবম স্থানে আছে যথাক্রমে পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসকে/২৩৩০ঘ.