ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফিকা সফরে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার হেরে গেছে জিপি বিসিবি একাডেমি দল। দক্ষিণ আফ্রিকা স্ট্যান্ডার্ড ব্যাংক ক্রিকেট একাডেমি দল জিতেছে ৪ উইকেটে। ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় ফিরলো।
প্রিটোরিয়ার লুডিয়াম স্টেডিয়ামে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৩ রান করে জিপি বিসিবি একাডেমি দল। মার্শাল আয়ুব ৮৬ ও রনী তালুকদার ৪৮ রান করেন।
দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর রনী তালুকদার ৪৮ রান যোগ করে বিদায় নেন। সফরকারী দল দুই উইকেটে ৮০ রান তুললেও পরে উইকেট পতন ঠেকাতে পারেনি। দক্ষিণ আফ্রিকার পেস উইকেটে শেষে পরিস্থিতি সামাল দেন মার্শাল আয়ুব।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। আগাথিগুলাস ৬৭, ডি মিলার ৩৩ ও আদিয়ার অপরাজিত ২৫ রান করায় ৬ উইকেটেই ১৯৩ রান টপকে যায় দক্ষিণ আফ্রিকা স্ট্যান্ডার্ড ব্যাংক ক্রিকেট একাডেমি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৪১ ঘ.
bdnews24