লন্ডন, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্টে শুরুতে এক উইকেট খোয়ালেও পরিস্থিতি সামাল দিয়ে ওঠার চেষ্টা করছেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউস ও ওয়ান ডাউন ইয়ান বেল। দশ ওভার শেষে ইংল্যান্ড রান তুলছে ৩৭।
অধিনায়ক স্ট্রাউস ১৪ ও ইয়ান বেল ৯ রানে অপরাজিত রয়েছেন।
ওভালে বৃহস্পতিবার টস জিতে ইংল্যান্ড অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু শুরুটা মোটেও ভাল হয়নি। দলীয় ১২ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ব্যক্তিগত ১০ রানে পিটার সিডলের বলে অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং-এর হাতে ধরা পড়ে বিদায় নেন।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে লর্ডসে ইংল্যান্ড এগিয়ে গেলেও হেডিংলিতে সমতা ফিরিয়ে আনে অস্ট্রেলিয়া।
দল-
ইংল্যান্ড: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, ইয়ান বেল, পল কলিংউড, জোনাথন ট্রট, ম্যাট প্রায়র, অ্যান্ড্রু ফ্লিনটফ, স্টুয়ার্ট ব্রড, গ্রাহাম শন, জেমস অ্যান্ডারসন, স্টিভ হার্মিসন।
অস্ট্রেলিয়া: শেন ওয়াটসন, সায়মন ক্যাটিচ, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইক হাসি, মার্কাস নর্থ, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, স্টুয়ার্ট ক্লার্ক, পিটার সিডল, বেন হিলফেনহস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮০৯ ঘ.
bdnews24