২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড ১শ' ৯৫ কোটি টাকা আয়ের প্রত্যাশা বিসিবির

২০০৯-১০ অর্থ বছরে রেকর্ড একশ' ৯৫ কোটি ২০ লাখ দুই হাজার টাকা আয় হবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এক বছরে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৯৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৮৮ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 07:21 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থ বছরে রেকর্ড একশ' ৯৫ কোটি ২০ লাখ দুই হাজার টাকা আয় হবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এক বছরে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৯৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৮৮ টাকা। মঙ্গলবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এই বাজেট অনুমোদন হয়। খরচ বাদ দিলে এ বছর বিসিবির তহবিলে জমা থাকবে প্রায় ১০২ কোটি টাকা। গতবছরের ঘাটতি ২৫ কোটি টাকা মিটিয়ে ফেললেও ৭৭ কোটি টাকা থাকবে বিসিবির হাতে। বিসিবির আয়ের প্রধান খাত ধরা হয়েছে টিভি স্বত্ত্ব বিক্রি থেকে পাওয়া অর্থ। এছাড়া জাতীয় দলের স্বত্ত্ব বিক্রি, আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট থেকেও বড় অংকের আয় হবে বলে মনে করেন কর্মকর্তারা। নির্বাহী কমিটির সভায় আগামী বছরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট সূচীও অনুমোদন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.