ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেভারিটের তকমা গায়ে লাগাতে চান না শ্রীলঙ্কার দলনায়ক কুমার সাঙ্গাকারা। তিনি মনে করেন অতীতে যাই ঘটুক, ম্যাচের দিন তার প্রভাব খুব একটা পড়ে না।
"পাকিস্তানের বিপক্ষে আমরা কি করেছি এটি কোন বিষয়ই নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে আমরা নতুন একটি প্রতিযোগিতা হিসেবেই দেখছি। আমরা কঠিন ও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চাই। যদি সে ধরনের ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের জয়ের সম্ভাবনা থাকবে অনেক বেশি," বলেন তিনি।
সাঙ্গাকারা বলেন, "পাঁচদিনের প্রতিটি দিনেই নিউজিল্যান্ডের চেয়ে ভাল খেললে আমরা অবশ্যই জিতবো। কিন্তু যদি ভেবে থাকি আমরা আমাদের সা
bdnews24