২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ একদিনের ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিরোধী দলীয় নেতা রোববার রাতে এক বিবৃতিতে খেলোয়াড়, কর্মকর্তা এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 06:32 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ একদিনের ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিরোধী দলীয় নেতা রোববার রাতে এক বিবৃতিতে খেলোয়াড়, কর্মকর্তা এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বাংলাদেশ জয়ের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, তারা দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন। বয়ে আনবেন দেশের জন্য আরও সম্মান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/টিআর/০০৪৫ ঘ.