ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিসা জটিলতায় নির্ধারিত সময়ে জিম্বাবুয়েতে যেতে পারেননি পেসার ডলার মাহমুদ। তাই দুদিন বিলম্বে শুক্রবার রাতেই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার কথা তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবারই বুলাওয়েতে দলের সঙ্গে যোগ দিবেন ডলার মাহমুদ।
পেসার রুবেলের জায়গায় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ডলার। ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে বোলিংয়ের সময় পাঁজরের পেশীতে টান পড়ায় জিম্বাবুয়েতে খেলতে পারছেন না রুবেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩২৯ ঘ.
bdnews24