নিউ দিল্লী , আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যে কোন ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা প্রায়ই ঘটে। আর এজন্য জরিমানাও গোনেন খেলোয়াড়রা। বুধবার পাকিস্তান-শ্রীলঙ্কা টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের সময় অশোভন আচরণের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানী স্পিনার সাঈদ আজমলের ম্যাচ ফি'র ১৫ শতাংশ কেটে নিয়েছে।
আইসিসি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, খেলা শেষে ম্যাচ রেফারি অ্যালন হার্স্ট আজমলকে শুনানির জন্য ডেকে নিয়ে পাঠান। শুনানি শেষে তার এই জরিমানা করা হয়।
ম্যাচে লঙ্কান দলনায়ক কুমার সাঙ্গাকারাকে আউট করার পর আজমল তার দিকে তেড়ে যান। এখানেই শেষ নয়, আঙ্গুল তুলে ড্রেসিং ফিরে যাওয়ার নির্দেশ দেন।
ফলাফল ম্যাচ ফির ১৫ শতাংশ এখন আর আজমলের পকেটে নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৫২ ঘ.
bdnews24