২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কান পেস বোলিং নিয়ে সতর্ক নিউজিল্যান্ড

যে কোন সফরকারী দলের জন্য শ্রীলঙ্কার স্পিনাররাই ছিলেন সব চেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু ইদানিং শ্রীলঙ্কার পেস আক্রমণও বেশ শক্তিশালী হয়ে উঠেছে। আর এতেই শঙ্কিত নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। কারণ নতুন উদ্বোধনী বোলিং জুটি নুয়ান কুলাসেকেরা ও থিলান থুসারাকে সামাল দিতে হিমশিম খেতে পারে তার দলের অনভিজ্ঞ ব্যাটিং লাইন-আপ। পাকিস্তানের বিপক্ষে ২-০ ম্যাচে টেস্ট সিরিজ জয়ে এই দু'জনের অবদানকে খাটো করে দেখার উপায় নেই। তারা ভাগাভাগি করে নিয়েছেন ২৯ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

কলম্বো, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যে কোন সফরকারী দলের জন্য শ্রীলঙ্কার স্পিনাররাই ছিলেন সব চেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু ইদানিং শ্রীলঙ্কার পেস আক্রমণও বেশ শক্তিশালী হয়ে উঠেছে। আর এতেই শঙ্কিত নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। কারণ নতুন উদ্বোধনী বোলিং জুটি নুয়ান কুলাসেকেরা ও থিলান থুসারাকে সামাল দিতে হিমশিম খেতে পারে তার দলের অনভিজ্ঞ ব্যাটিং লাইন-আপ। পাকিস্তানের বিপক্ষে ২-০ ম্যাচে টেস্ট সিরিজ জয়ে এই দু'জনের অবদানকে খাটো করে দেখার উপায় নেই। তারা ভাগাভাগি করে নিয়েছেন ২৯ উইকেট। শ্রীলঙ্কায় পৌঁছার পর শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অধিনায়ক ভেট্টরি বলেন, "স্পিন মোকাবিলা করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে আমি স