২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়বর্ধনের শতকে সিরিজ জিতলো শ্রীলঙ্কা

২৮৮ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েও ম্যাচ বাঁচাতে পারলো না পাকিস্তান। আর উদ্বোধনী জুটির দু'শ'রও বেশি রানের ওপর ভর করে সহজেই শ্রীলঙ্কা ৬ উইকেটে জয় তুলে নেয়। তখনও বকি ছিল তিন ওভার তিন বল। এই প্রথম দেশের মাটিতে শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৮৮ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েও ম্যাচ বাঁচাতে পারলো না পাকিস্তান। আর উদ্বোধনী জুটির দু'শ'রও বেশি রানের ওপর ভর করে সহজেই শ্রীলঙ্কা ৬ উইকেটে জয় তুলে নেয়। তখনও বকি ছিল তিন ওভার তিন বল। এই প্রথম দেশের মাটিতে শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো। ডাম্বুলায় একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনে ও উপুল থারাঙ্গা ২০২ রান তুলে জয়ের ভিত্তি গড়ে তোলেন। জয়বর্ধনে অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে ১২৩ রান করেন ১০৮ বলে। দলীয় ২১০ রানের মাথায় আব্দুল রাজ্জাকের বলে ক্যাচ তুললে তা লুফে নেন ফাওয়াদ আলম। ১৪টি চার ও একটি ছক্কা মারেন তিনি। অপর উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা করেন ৭৬ রান। বল খেলেছেন ৯৬টি। তার ইনিংসে চারের মার রয়েছে ৯টি। সামারাবীরা ড্রেসিং রুমে ফেরেন শূন্য রানে। দলীয় ২১২ রানের মাথায়। সাঈদ আজমলের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনি। কান্দাম্বা ব্যক্তিগত ৩২ ও দলীয় ২৬৮ রানের মাথায় ফিরে গেলেও শ্রীলঙ্কার জয়ের পথে তা কোন বাধা হয়ে দাঁড়ায়নি। অধিনায়ক কুমার সাঙ্গাকারা অপরাজিত ৩৭ ও কাপুগেদেরা অপরাজিত ৮ রান করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। পাকিস্তানের অধিনায়ক ইউনিস খান ঘুরিয়ে-ফিরিয়ে ছয়জন বোলার ব্যবহার করেন। কিন্তু কেউই কোন সুবিধা করতে পারেননি। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো শ্রীলঙ্কা। এর আগে উমর আকমলের ঝড়ো হাফ সেঞ্চুরির সুবাদে পাকিস্তান ২৮৮ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় শ্রীলঙ্কাকে। বোলারদের ওপর রীতিমতো চড়াও হন উইকেট কিপার কামরান আকমলের ছোটভাই উমর আকমল। ৬৬ রান করেন ৬৫ বলে। তিনি তার ইনিংসটি সাজান পাঁচটি চার ও একটি ছক্কা দিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে কামরান আকমল ও অধিনায়ক ইউনিস খান ৭১ রান তোলেন। কামরান ৪৫ ও ইউনিস খান করেন ৪৪। পাকিস্তানের লোয়ার অর্ডারও চমৎকার ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যান। ডাম্বুলায় একদিনের ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে অবদান রাখেন যথেষ্ট। শহীদ আফ্রিদি ৩২ ও আব্দুল রাজ্জাক ৩০ রান করেন। নাভিদ উল হাসান অপরাজিত থাকেন ৩০ রানে। শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দশ ওভার বল করে ৪১ রানে ২ উইকেট নেন তিনি। থিলান থুশারাও খুব একটা রান দেননি। দশ ওভার বল করে ৪৬ রান দেন। উইকেট নেন একটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০২৩ ঘ.