২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের শীর্ষ অল-রাউন্ডার সাকিবের পয়েন্ট আরো বাড়লো

ওয়ানডে ক্রিকেট র‌্যাংকিং-এ শীর্ষ অল-রাউন্ডারের জায়গাটি আরো পোক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ পারফরমেন্স করে সর্বোচ্চ পয়েন্ট তুলে নিয়েছেন সাকিব। ৪১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ অল-রাউন্ডারের জায়গা আরো শক্ত করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে ক্রিকেট র‌্যাংকিং-এ শীর্ষ অল-রাউন্ডারের জায়গাটি আরো পোক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ পারফরমেন্স করে সর্বোচ্চ পয়েন্ট তুলে নিয়েছেন সাকিব। ৪১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ অল-রাউন্ডারের জায়গা আরো শক্ত করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে ভাল খেলেছেন সাকিব। ডমিনিকায় প্রথম ম্যাচে ৫৬ রান করার পাশাপাশি ৮ ওভার বল করে ২৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৪২ রান দিয়ে এক উইকেট তুলে নেন। সেই সঙ্গে তার ব্যাট থেকে আসে ৬৫ রান। দ্বিতীয় স্থানে থাকা এন্ড্রু ফ্লিনটফের পয়েন্ট ৩৪৬। তৃতীয় নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম, চতুর্থ পাকিস্তানের শহীদ আফ্রিদী ও পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জেমস হোপস। ওয়ানডে বোলার হিসেবেও শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন সাকিব। তার পয়েন্ট ৬৯৫। শীর্ষ স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার বোলার নোয়ান কুলাসেকারা। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের কাইল মিলস। ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের র‌্যাংকিং-এ শীর্ষে রয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় স্থানে আছেন একই দলের ব্যাটসম্যান যুবরাজ সিং। তৃতীয় স্থানে আছেন মাইক হাসি। রিলায়েন্স মোবাইল ওয়ানডে র‌্যাংকিং-এ আরো এক ধাপ পিছিয়ে গেছে অস্ট্রেলিয়া। তারা নেমে গেছে তিন নম্বরে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শীর্ষ স্থানে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের হঠিয়ে শীর্ষ স্থান দখল করে দক্ষিণ আফ্রিকা। নতুন র‌্যাংকিং-এও তারা শীর্ষে রয়েছে। দুই নম্বরে উঠে এলেও ভারতের চেয়ে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট মাত্র এক বেশি । ওয়ানডে র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১২৭, ভারতের ১২৬, অস্ট্রেলিয়ার ১১৯, ইংল্যান্ডের ১১১, নিউজিল্যান্ডের ১১০, পাকিস্তানের ১০৭, শ্রীলংকার ১০৬, ওয়েস্ট ইন্ডিজের ৭৮, বাংলাদেশের ৫৪ পয়েন্ট। ২৭ পয়েন্ট নিয়ে ঠিক জিম্বাবুয়ের আগে দশম স্থানে আছে আয়ারল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৪৬ ঘ.