২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট পাওয়ায় রাজ্জাক বাদ, এনামুল দলে

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না ফিরতেই দলের বাহিরে যেতে হলো স্পিনার আব্দুর রাজ্জাককে। তবে এবার আর বোলিং অ্যাকশনের জন্য নয়, চোট পাওয়ায় তিনি জিম্বাবুইয়ে যেতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ব্যাটিং-এর সময় তার হ্যামস্ট্রিং-এ টান ধরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না ফিরতেই দলের বাহিরে যেতে হলো স্পিনার আব্দুর রাজ্জাককে। তবে এবার আর বোলিং অ্যাকশনের জন্য নয়, চোট পাওয়ায় তিনি জিম্বাবুইয়ে যেতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ব্যাটিং-এর সময় তার হ্যামস্ট্রিং-এ টান ধরে। বাঁ-হাতি এ স্পিনারের বদলে দলে জায়গা পেয়েছেন আরেক বাঁ-হাতি এনামুল হক জুনিয়র। তিনি বাংলাদেশের পক্ষে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০০৫ সালে এই জিম্বাবুইয়েরই বিপক্ষে। বুধবার দলের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন তিনি। বাংলাদেশ দল ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জিম্বাবুইয়ে সফর করবে। তারা একটি ওয়ার্মআপসহ পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে ২৭ বছরের রাজ্জাক আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে সবে মাত্র আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্য দিয়ে। একদিনের ম্যাচে দলের পক্ষে সব চেয়ে বেশি সাত উইকেটও নেন। গড় ২২.১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৯৪৭ ঘ.