২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধ মিমাংসার পথে আইসিসি-পাকিস্তান

২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে পাকিস্তানের বিরোধের শুরু। এখন সেই বিরোধ মিমাংসার বেশ কাছাকাছি পৌঁছে গেছে উভয় পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

লন্ডন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে পাকিস্তানের বিরোধের শুরু। এখন সেই বিরোধ মিমাংসার বেশ কাছাকাছি পৌঁছে গেছে উভয় পক্ষ। নিরাপত্তার কারণে আইসিসি বিশ্বকাপ ম্যাচের ভেন্যু সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইনি ব্যবস্থা নেয়। পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট আইনি ব্যবস্থা নিয়ে আর এগিয়ে না যাওয়ার কথা মঙ্গলবার নিশ্চিত করেন, যাতে বিশ্বকাপ আয়োজন নিয়ে আরও আলোচনা করা সম্ভব হয়। ২০১১ সালের বিশ্বকাপের ১৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানে। দুবাইয়ে ইজাজ বাটের সঙ্গে দেড় ঘন্টার আলোচনা শেষে আইসিসি প্রেসিডেন্ট ডেভিড মর্গান এক বিবৃতিতে বলেন, "আমরা বেশ ইতিবাচক আলোচনা করেছি। বিরোধ মিমাংসার ব্যাপারে এগিয়েছিও বেশ কিছুটা।" গত এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠেয় ম্যাচগুলো অন্য তিন স্বাগতিক দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার মধ্যে ভাগাভাগি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। কিন্তু এ ব্যাপারে আলোচনা না করার জন্য পিসিবি আইসিসিকে অভিযুক্ত করে। ইজাজ বাট এক বিবৃতিতে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আদালতের বাইরে বিরোধ মিমাংসা করতে চায় পিসিবি। "আমার বিশ্বাস এ পথে আমরা অনেক দূর এগিয়েছি," বলেন তিনি। লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে ৩ মার্চের সন্ত্রাসী হামলার পর আইসিসি ভেন্যু সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। হামলায় সহকারী কোচসহ সাত ক্রিকেটার আহত হন। তবে নিহত হন ছয় পুলিশ ও এক ভ্যান চালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৪২ ঘ.