২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাউলিনের সেঞ্চুরি, বাংলাদেশের টার্গেট ২৭৫

ডাউলিনের সেঞ্চুরিতে বড় স্কোরই গড়লো ওয়েস্ট ইন্ডিজ । খোলস ছেড়ে বেড়িয়ে এসে মঙ্গলবার একদিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে তারা। এর আগে এত বড় স্কোর তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। এ ম্যাচে জিতলে সেটাও হবে আরেকটি রেকর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাউলিনের সেঞ্চুরিতে বড় স্কোরই গড়লো ওয়েস্ট ইন্ডিজ । খোলস ছেড়ে বেড়িয়ে এসে মঙ্গলবার একদিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে তারা। এর আগে এত বড় স্কোর তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। এ ম্যাচে জিতলে সেটাও হবে আরেকটি রেকর্ড। ডমিনিকার উইন্ডসর পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে অপরাজিত ১০০ রান করেন ডাউলিন। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার প্রথম শতক। শুরুতে উদ্বোধনী জুটি বেশ ঝড়ো গতিতে ব্যাট করে। বাংলাদেশের দুই পেসারকে নাকাল করে উইন্ডিজ উদ্বোধনী জুটি পাঁচ ওভারে রান তোলে ৩৩। বোলিং-এ বাংলাদেশ শুরুটা ভাল করতে না পারলেও ষষ্ঠ ওভারের প্রথম বলেই ফ্লেচারের উইকেট শিকার করেন অধিনায়ক সাকিব। স্পিনে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যন ফ্লেচার সাকিবের বলে বড় শট খেলতে গেলে কভার অঞ্চলে গ্যালারি মুখো হয়ে দারুণ এক ক্যাচ নেন নাঈম ইসলাম। ফ্লেচারের ব্যাট থেকে আসে ১৬ বলে ২২ রান। এর পর দ্বিতীয় পাওয়ার প্লের তৃতীয় বলে রান আউট হন রিচার্ডস। তার সঞ্চয় ২০। তবে তৃতীয় উইকেট জুটিদে রেইফার এবং ডাউলিন বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যান দলকে। ভাগ্য বিরম্বনায় রান আউট হন স্মিথ। ১ ছয় ও ১ চার মিলিয়ে ৪৪ রান করেন তিনি। তখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১৮। অধিনায়ক রেইফার টেস্টের পর ওয়ানডেতেও ব্যর্থ হচ্ছেন বারবার। ৭ রান করে নাঈমের বলে সাকিবের হাতে ক্যাচ দেন উইন্ডিজ অধিনায়ক। সিরিজ বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি বাচা-মড়ার লড়াই। অন্যদিকে এ ম্যাচ জিতলেই টেস্টের পর একদিনের ক্রিকেটেও সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। প্রথম ম্যাচের একাদশই নামিয়েছে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজ দু'টি পরিবর্তন এনেছে। পেসার প্যাসকেলের বদলে গেভিন টঙ্গে এবং উইকেট কিপার আন্দ্রে ফ্লেচারের পরিবর্তে খেলছেন ডেভন টমাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০৩৬ ঘ.