ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এমনিতেই বিপদে আছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করে আরও বিপদ ডেকে এনেছেন পেস বোলার শোয়েব আখতার। এজন্য বোর্ড তার বিরুদ্ধে চুক্তির শর্ত না মেনে চলার অভিযোগ এনেছে।
বোর্ডের পরিচালক (অপারেশন্স) জাকির খান এএফপিকে বলেন, "আচরণ বিধি ভঙ্গের অভিযোগে আখতারকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।"
কুচকিতে চর্মরোগ ধরা পড়ায় শোয়েব আখতারকে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টিকে মোটেও ভালোভাবে নেননি শোয়েব।
স
bdnews24