২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিতে চান রেইফার

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক বলেছেন, টেস্ট সিরিজ হার থেকে শিক্ষা নিয়েছে তার দল। সেই সঙ্গে রোববারের একদিনের ম্যাচে "দু'টি টেস্টে কি কি ভুল করেছি তা থেকে শিক্ষা নিয়েছি বলেই আমরা আত্মবিশ্বাসী," ডোমিনিকায় শনিবারের অনুশীলন শেষে বললেন রেইফার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক বলেছেন, টেস্ট সিরিজ হার থেকে শিক্ষা নিয়েছে তার দল। সেই সঙ্গে রোববারের একদিনের ম্যাচে "দু'টি টেস্টে কি কি ভুল করেছি তা থেকে শিক্ষা নিয়েছি বলেই আমরা আত্মবিশ্বাসী," ডোমিনিকায় শনিবারের অনুশীলন শেষে বললেন রেইফার। তিনি মনে করেন,ু বাংলাদেশের সঙ্গে তাদের পার্থক্য কেবল ব্যাটিং-এ। টেস্ট সিরিজের চার ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ একবার মাত্র আড়াই শ' রানের কোটা পার হতে পেরেছে। "যদি ভাল ব্যাটিং করতে পারি তাহলে আমরাই সিরিজ জিতবো বলে আমার আস্থা রয়েছে," বললেন তিনি, " মাঠে নামার জন্য আমরা মুখিয়ে আছি। সেই সঙ্গে খেলতে চাই কঠিন ক্রিকেটও।" ক্যারিবীয়দের পক্ষে রেইফার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এক দশকেরও বেশি সময় আগে। ওয়েস্ট ইন্ডিজের মূল দলের ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট বোর্ডের বিরোধের কারণে একটি দুর্বল দলের নেতৃত্ব দেন তিনি। ক্রিস গেইল ও তার সঙ্গীরা ধর্মঘটের অবসান ঘটিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুতও তারা। তারপরও শেষ ও চুড়ান্ত ওয়ানডের জন্য রেইফার ও তার অনভিজ্ঞ দলকেই মাঠে নামানো হবে কিনা, তা এখনও পরিস্কার নয়। কিন্তু ৩৭ বছরের রেইফার বলেন, এই অনিশ্চয়তা তার দলের প্রস্তুতিতে কোন বাধার সৃষ্টি করছে না। রোববারের বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্যে দিয়ে ডোমিনিকায় প্রথম কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। (তথ্য: ক্রিকইনফো) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪৫ ঘ.