ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ওভারের প্রথম বলেই উইকেট হারালো বাংলাদেশ।
কেমার রোচের অফস্ট্যাম্পের ঠিক বাইরের ফুল লেন্থের বল মারতে গেলে বল তামিম ইকবালের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেট কিপারের হাতে।
রোববার ডমিনিকার উইন্ডসর পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ই্িন্ডজ। পেস উইকেটের পুরো সুবিধা নেওয়ার জন্য শুরু থেকেই আক্রমনাত্মক বোলিং করে তারা। পিচে ময়েশ্চার জমে থাকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য প্রথম এক ঘন্টা টিকে থাকাই হবে কঠিন চ্যালেঞ্জ।
গত দু'দিন প্রবল বৃষ্টি হয় ডোমিনিকায়। পিচ ঢাকা থাকলেও তাতে ময়েশ্চার জমে যায়।
তামিমের বিদায়ের পর উইকেটে আছেন আশরাফুল এবং অপর উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৫৫ ঘ.
bdnews24