২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসনের পাশে দাঁড়িয়েছেন কোচ

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সফরকারী অস্ট্রেলিয়ার ভরাডুবিতে অসি ফাস্ট বোলার মিচেল জনসনের হতাশাজনক বোলিংও কম দায়ী নয়। তারপরও জনসনের পাশে দাঁড়িয়েছেন দলের কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 05:58 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

লন্ডন, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সফরকারী অস্ট্রেলিয়ার ভরাডুবিতে অসি ফাস্ট বোলার মিচেল জনসনের হতাশাজনক বোলিংও কম দায়ী নয়। তারপরও জনসনের পাশে দাঁড়িয়েছেন দলের কোচ। অসি কোচ টিম নেলসন মঙ্গলবার বলেন, "খুব দ্রুতই আবার নিজেকে ফিরে পাওয়ার ক্ষমতা জনসনের আছে। তবে এজন্য তাকে সমর্থন দিতে হবে, যাতে তিনি তার অনভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারেন।" ২৭ বছরের জনসন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম হাতিয়ার। কিন্তু লর্ডসে তিনি মোটেও ভাল বোল করতে পারেননি। মাঝে মধ্যেই হারিয়ে ফেলেছিলেন লাইন, লেন্থ ও নিশানা। তারপরও তার ওপর থেকে আস্থা হারায়নি তার দল। নেলসন বলেন, "মিচেলের সবচেয়ে বড় বিষয় হলো তিনি খুব দ্রুতগতিতে বল করতে পারেন। শিক্ষার্থী হিসেবেও যথেষ্ট ভাল। যদি আমরা তাকে দু' একটা বিষয় ধরিয়ে দিতে পারি, তবে তিনি খুব দ্রুতই জ্বলে উঠবেন।" ২৩ টেস্ট খেলা জনসন এবছর দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন। তাই তাকে বাদ দিয়ে রিব ইনজুরিতে আক্রান্ত অভিজ্ঞ ব্রেট লিকে দলে নেওয়ার কথা ভাবছেন না নেলসন। এ প্রসঙ্গে তিনি বলেন, ইনজুরি আক্রান্ত লিকে নামানোর ক্ষেত্রে আরও সতর্ক হওয়া দরকার। পুরো সুস্থ হলেই লিকে আবার অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে দেখা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২৩৫৫ ঘ.