২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর অ্যাশেজ সিরিজ খেলতে পারছেন না পিটারসেন

পায়ের রগে (একিলিস টেন্ডন) অস্ত্রোপচার করায় ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে অ্যাশেজ সিরিজের বাকি টেস্টগুলোতে মাঠের বাইরেই বসে থাকতে হবে বলে বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 04:05 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

লন্ডন, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পায়ের রগে (একিলিস টেন্ডন) অস্ত্রোপচার করায় ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে অ্যাশেজ সিরিজের বাকি টেস্টগুলোতে মাঠের বাইরেই বসে থাকতে হবে বলে বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে। ২৯ বছরের ডানহাতি এ ব্যাটসম্যান লর্ডস টেস্ট থেকেই ইনজুরিতে ভুগছিলেন। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় এ ব্যাটসম্যানকে সেরে উঠতে তাই অপারেশন টেবিলেই যেতে হয়েছে। পিটাসেনের গড় রান ৪৯.৯৬। ইংলিশ ক্রিকেট বোর্ডের প্রধান মেডিক্যাল কর্মকর্তা নিক পিয়ার্স বলেন, "নানা পরামর্শ, স্ক্যান এবং পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্বের সেরা একিলিস টেন্ডন বিশেষজ্ঞর দ্বারাই আজ পিটারসেনের অস্ত্রোপচার করা হয়েছে।" "কেভিনের সেরে উঠতে ছয় সপ্তাহ লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে," বলেন তিনি। তাই পিটারসেন রীতিমতো হতাশ। ১-০ তে এগিয়ে থাকা অ্যাশেজ সিরিজের বাকি টেস্টগুলো খেলার সুযোগ না পেয়ে পিটারসেনের মন খুবই খারাপ। তিনি বলেন, "ইংল্যান্ডের একজন ক্রিকেটারের জন্য অ্যাশেজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সিরিজের বাকি টেস্টগুলো খেলতে না পেরে আমি রীতিমতো মানসিকভাবে বিপর্যস্ত।" দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংল্যান্ডের এই ব্যাটসম্যান মাত্র ৫৪ টেস্টে ৪৬৪৭ রান করেছেন। শতক রয়েছে ১৬টি। ইংল্যান্ডের হয়ে তার টেস্ট অভিষেক হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৫ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২২১৪ ঘ.