২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ইনিংসে এগিয়ে পাকিস্তান

শ্রীলংকাকে ২৩৩ রানে অল-আউট করে প্রথম ইনিংসে ৬৬ রানে এগিয়ে আছে পাকিস্তান। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 05:53 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলংকাকে ২৩৩ রানে অল-আউট করে প্রথম ইনিংসে ৬৬ রানে এগিয়ে আছে পাকিস্তান। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৬ রান। প্রথম দিনের (সোমবার) ৭ উইকেটে ২৮৯ রান নিয়ে খেলতে নেমে সকালে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান। মাত্র ১০ রান তুলতেই শেষ তিনটি উইকেট হারায় তারা। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র আড়াই সেশন ব্যাট করতে পারে শ্রীলংকা। পাকিস্তানের স্পিনারদের বোলিং-এর মুখে লংকানরাও সুবিধা করতে পারেনি। তাদের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। স্বাগতিক দলের ইনিংস গুটিয়ে যাওয়ার পরও হাতে সময় থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। দিনের শেষ বেলায় ১৬ রান তুলতেই ১ উইকেট হারিয়ে বসে তারা। হেরাথের বলে বোল্ড হন খুররম মঞ্জুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩৯ ঘ.