ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলংকার কাছে টেস্ট সিরিজ খুইয়েছে আগেই। এবার হোয়াটওয়াশের লজ্জা থেকে বাঁচার লড়াইয়ে নেমেছে পাকিস্তান।
সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় টেস্টের প্রথমদিন শেষে ৭ উইকেটে ২৮৯ করেছে সফরকারীরা।
অল্পের জন্য সেঞ্চুরি পাননি উদ্বোধনী ব্যাটসম্যান খুররম মঞ্জুর (৯৩ রান) ও মোহাম্মদ ইউসুফ (৯০)।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান - ২৮৯/৭ (খুররম মঞ্জুর ৯৩, মোহাম্মদ ইউসুফ ৯০, সোয়েব মালিক ৪৫, থুশারা ৭৭/৩)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০১৩ ঘ.
bdnews24