২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজও খেলতে পারছেন না মাশরাফি

হাঁটুর চোট নিয়ে টেস্ট শেষে দেশে ফিরছেন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে পারছেন না একদিনের আন্তর্জাতিক সিরিজও। অধিনায়কের সঙ্গে একদিনের দল থেকে বাদ পড়েছেন টেস্ট দলের আরো তিন ক্রিকেটার পেসার শাহাদাত হোসেন, স্পিনার এনামুল হক জুনিয়র ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সগির হোসেন পাভেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুর চোট নিয়ে টেস্ট শেষে দেশে ফিরছেন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে পারছেন না একদিনের আন্তর্জাতিক সিরিজও। অধিনায়কের সঙ্গে একদিনের দল থেকে বাদ পড়েছেন টেস্ট দলের আরো তিন ক্রিকেটার পেসার শাহাদাত হোসেন, স্পিনার এনামুল হক জুনিয়র ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সগির হোসেন পাভেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট শেষ হলে ২২ জুলাই দেশের উদ্দেশে রওয়ানা দেবেন এই চার ক্রিকেটার। বার্বাডোজ থেকে লন্ডন এবং সংযুক্ত আরব আমিরাত হয়ে ২৪ জুলাই ঢাকায় পৌঁছাবেন তারা। তিনটি একদিনের আন্তর্জাতিক ও একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলতে তাদের জায়গায় এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার নাজমুল হোসেন, স্পিনার আব্দুর রাজ্জাক, স্পিন অল-রাউন্ডার নাঈম ইসলাম ও স্লো মিডিয়াম পেসার সৈয়দ রাসেল। মাশরাফি পায়ে আঘাত পাওয়ার পরই নাজমুলকে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে যাওয়া হয় দ্বিতীয় টেস্টের জন্য। যদিও খেলার সুযোগ হয়নি তার। তার জায়গায় দ্বিতীয় টেস্ট খেলছেন স্পিনার এনামুল হক জুনিয়র। প্রথম টেস্টের তৃতীয় দিন বোলিংয়ের সময় ডান হাঁটুতে চোট পান মাশরাফি। এরপর বল হাতে আর মাঠে নামতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতাই খুলতে পারেননি। প্রথম টেস্ট শেষে গ্রেনাডায় এসে এমআইআর করানো হলে হাটুতে সমস্যা ধরা পড়ে। এমআইআর রিপোর্ট অস্ট্রেলিয়ায় মাশরাফির বিশেষজ্ঞ চিকিংসক ডেভিড ইয়াংয়ের কাছে পাঠানো হয়েছে। বিসিবি জানিয়েছে, চিকিৎসক এখনো কোন পরামর্শ পাঠাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০১৫ ঘ