২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষে স্বাগতিকরা ৫৬ রান তুলেছে এক উইকেটের বিনিময়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 05:57 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষে স্বাগতিকরা ৫৬ রান তুলেছে এক উইকেটের বিনিময়ে। সেন্ট জর্জেস এ সিরিজের এ শেষ টেস্টে উইন্ডিজ দল প্রথম ইনিংসে তুলেছিল ২৩৭ রান। সব মিলিয়ে ৬১ রানে এগিয়ে আছে তারা। প্রথম ইনিংসে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংসটি এসেছে উইকেট কিমার মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এছাড়া ওপেনার তামিম ইকবাল ৩৭, রকিবুল হাসান ৪৪ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ রান করেছেন। অধিনায়ক সাকিব আল হাসান করেছেন ১৬ রান। মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে এসেছে ১২। উইন্ডিজের পক্ষে সর্বাধিক উইকেট নিয়েছেন রোশ ৬টি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। এলবিডাব্লিও করে ওপেনার রিচার্ডসকে প্যাভিলিয়নে ফেরান টাইগার অধিনায়ক সাকিব। রোববার ব্যাট হাতে নামছেন দুই অপরাজিত ব্যাটসম্যান ফিলিপস (১৭) ও ডাউলিন (২৩)। দুই টেস্ট সিরেজের প্রথমটিতে জিতে বাংলাদেশ ১-০ তে এগিয়ে আছে। এই টেস্ট ড্র হলে কিংবা বাংলাদেশ জিতলে তা হবে বিদেশে টাইগারদের প্রথম সিরিজ জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২০০ ঘ.