সেকান্দার আলী
স্পোর্টস রিপোর্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট জয়ের আনন্দ একরকম ভুলতে বসেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। ২০০৫ সালে দেশের মাটিতে প্রথম ও সর্বশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে। তারপর অনেকবার জয়ের খুব কাছে পৌঁছেও তার নাগাল পাননি তারা।
প্রতীক্ষার অবসান হয়েছে সাড়ে চার বছর পর সোমবার। কয়েক হাজার মাইল দূরে দ্বীপ দেশ ওয়েস্ট ইন্ডিজে জয় পেয়েছ বাংলাদেশ দল। তাই এর আনন্দের মাত্রাও অন্যরকম। এ জয় শুধু ক্রিকেটারদের নয়, ১৫ কোটি বাঙ্গালীরও।
"কোথায় গেলেন ইয়ান চ্যাপেল, ডেভিড মর্গান, তারা কি বাংলাদেশের বিজয় দেখেছেন? এরপর থেকে তারা যেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে বুঝে-শুনে কথা বলেন।"
bdnews24