২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুড়ে দাঁড়ালো পাকিস্তান

শ্রীলংকাকে বড় ইনিংস গড়তে দেয়নি পাকিস্তানের বোলাররা। স্বাগতিক দল অল-আউট হয়েছে ২৪০ রানে। প্রথম ইনিংসে ১৫০ রানে পিছিয়ে থেকে সোমবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলংকাকে বড় ইনিংস গড়তে দেয়নি পাকিস্তানের বোলাররা। স্বাগতিক দল অল-আউট হয়েছে ২৪০ রানে। প্রথম ইনিংসে ১৫০ রানে পিছিয়ে থেকে সোমবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। হঠাৎ নিভে যাওয়ার পর, দপ করে জ্বলে ওঠার ঘটনা পাকিস্তান ক্রিকেট দলের জন্য নতুন কিছু নয়। রোববার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যারা ৯০ রানে অল-আউট হয়ে শ্রীলংকার ব্যাটসম্যানদের কাছে বোলিংয়েও নাকাল হয়। সেই পাকিস্তানই সোমবার স্বাগতিক ব্যাটম্যানদের টালমাটাল করে তোলে। ওমর গুল আর সাঈদ আজমলের বোলিং তোপে শ্রীলংকার ইনিংস গুটিয়ে যায় ২৪০ রানে। দ্বিতীয় দিন ৭৬ রান তুলতেই সাত উইকেট হারায় সিংহলিজরা। অথচ পাকিস্তানকে ৯০ রানে আটকে দিয়ে প্রথম দিন কি দাপটের সাথেই না খেলেছেন লংকান ব্যাটসম্যানরা। তিন উইকেট হারালেও অধিনায়ক সাঙ্গাকারার অপরাজিত ৮১ রানের কল্যাণে দিন শেষে শ্রীলংকার সংগ্রহে জমা হয় ১৬৪ রান। কে জানতো নতুন দিনে শ্রীলংকার জন্য অস্বস্তির ডালি সাজিয়ে অপেক্ষায় ছিল পাকিস্তান? আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সামারাভিরা স্বমহিমায় খেলতে গেলেই ঘটে বিপত্তি। ১৩ রান যোগ হতে রান আউট হন সামারাভিরা। মিডঅনে বল ঠেলে প্রান্তবদলের সময় আমেরের থ্রো থেকে বল সরাসরি স্ট্যাম্পে আঘাত করে। তার ব্যাট থেকে আসে ২১ রান। সেঞ্চুরি হাতছানি দিলেও প্রয়োজনীয় ১৯ রান তোলার সুযোগ হয়নি সাঙ্গাকারার। ব্যক্তিগত ৮৭ রানে ওমর গুলের বলে সরাসরি বোল্ড হন লংকান দলপতি। শ্রীলংকার সংগ্রহ তখন ১৮৮। এরপরই ওমর গুলের রিভার্স সুইং আর সাঈদ আজমলের ঘূর্ণিতে ব্যাটসম্যানদের নাভিশ্বাস ওঠে। লাঞ্চের আগে আরো তিন ব্যাটসম্যানের পতন হয়। দিলশানকে ২০ রানে ক্যাচ বানান আজমল। গুলের শিকার হন কুলাসেকারা (১১ ০রান) ও রঙ্গনা হেরাথ (০ রান)। সাত উইকেটে ২২৬ রান তুলে লাঞ্চে যায় শ্রীলংকা। ফিরে এসে এক রান যোগ হলে থুশারাকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন আব্দুর রৌফ। শেষ জুজিতে বাকি ১৩ রান পায় শ্রীলংকা। ম্যাথুসকে (২৭ রান) আউট করে লংকান ইনিংসে শেষ পেড়েক ঠোকেন সাঈদ আজমল। ১৮ ওভারে ৪৩ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন পেসার ওমর গুল। ৩১ ওভরে ৮৪ রান দিয়ে ৪ উকেট নেন সাঈদ আজমল। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলংকা ২৪০ (সাঙ্গাকারা ৮৭, পারানাভিতানা ২৬, ম্যাথুস ২৭, ওমর গুল ৪, সাঈদ আজমল ৪) পাকিস্তান ৯০ ও (দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/১৬৪৮ ঘ.