২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিংয়ের পর বোলিংয়েও চাপে আছে বাংলাদেশ

ব্যাটিংয়ের পর বোলিংয়েও চাপে আছে বাংলাদেশ। প্রথম টেস্টের তৃতীয় দিন (শনিবার) লাঞ্চের আগে ২ উইকেটে ১৩৬ রান করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ট্রাভিস ডাউলিনের (২২) সাথে ওপেনার ওমর ফিলিপ্স ৭১ রানে অপরাজিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 06:50 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটিংয়ের পর বোলিংয়েও চাপে আছে বাংলাদেশ। প্রথম টেস্টের তৃতীয় দিন (শনিবার) লাঞ্চের আগে ২ উইকেটে ১৩৬ রান করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ট্রাভিস ডাউলিনের (২২) সাথে ওপেনার ওমর ফিলিপ্স ৭১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশকে ২৩৮ রানে অল-আউটের পর ১৭ রানে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন যে তারা এতটা ভয়ংকর হবে ভাবা যায়নি। বাংলাদেশের বোলারদের সামাল দিয়ে প্রথম সেশনেই স্বাগতিকরা পৌঁছে গেছে ১৩৬ রানে। পরের সেশনে বেশিক্ষণ থাকা হলো না ডাউলিনের। ২২ রান করে সাকিবের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ে তিনি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ-০০৪৫ঘ