কার্ডিফ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অ্যাশেজে রেকর্ড সেঞ্চুরি পর ৬ উইকেটে ৬৭৪ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করলো অস্ট্রেলিয়া। সায়মন ক্যাটিচ ও রিকি পন্টিংয়ের পর শনিবার মার্কাস নর্থ আর ব্রাড হ্যাডিন ও সেঞ্চুরি পেলে অ্যাশেজে এক ইনিংসে ৪ সেঞ্চুরির এক অনন্য রেকর্ড হয় ।
চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২০ রানে ২ উইকেট হারিয়ে ২১৯ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। আউট হয়েছেন অ্যালিয়েস্টার কুক ও রবি বোপারা। প্রথম ইনিংসে ৪৩৫ রান করেছিল স্বাগতিক ইংল্যান্ড।
অ্যাশেজ অভিষেকে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ান শিবিরে সব চেয়ে বেশি আলো ছড়িয়েছেন নর্থ এবং হ্যাডিন। শুধু সেঞ্চুরিই নয়, ষষ্ঠ উইকেটে ২০০ রানের জুটি গড়ে দলের সংগ্রহ বাড়াতে গুরুত্ব পূর্ণ অবদান রাখেন তারা। প্রথম ইনিংসে ২৩৮ রানের লিড নিয়ে সুবিধা জনক অবস্থানেই আছে অজিরা।
৫ উইকেটে ৪৭৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। নর্থ আর হ্যাডিন ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী ছিলেন। ইংলিশ বোলারদের নাকাল করে সেঞ্চুরি তোলেন নর্থ। এরপর হ্যাডিন তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৬৭৪ রানের মাথায় ষষ্ট উইকেটের পতনের সাথে সাথেই ইনিংস ঘোষণা করেন পন্টিং। কলিংউডের বলে বোপারার তালুবন্দি হবার আগে হ্যাডিনের ব্যাট থেকে এসেছে ১২১ রান। ১২৫ রানে অপরাজিত থাকেন নর্থ।
তৃতীয় দিন ক্যাটিচ ১২২ ও পন্টিং ১৫০ এবং ক্লার্ক ৮৩ রান করে আউট হন।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ৪৩৫ ও ২০/২, অস্ট্রেলিয়া ৬৭৪/৬ডি (ক্যাটিচ ১২২, পন্টিং ১৫০, নর্থ ১২৫, হ্যাডিন ১২১).
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ-০০৫০ঘ
bdnews24