২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে প্র্যাকটিসের অনুমতি পেলেন আইসিএলের ক্রিকেটাররা

শেষ পর্যন্ত মীরপুর স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি পেলেন আইসিএল 'কলঙ্কের' শিকার ক্রিকেটাররা। তারকা খ্যাতি দূরে থাক, কিছুদিন ধরে মাঠেই নামার সুযোগ হারিয়ে নির্বাসনের সাজা ভোগ করা বাশার, শাহরিয়ার নাফিস, অলকরা বৃহস্পতিবার বিসিবির কাছ থেকে প্র্যাকটিসের অনুমতিপত্র পেয়েছেন শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত মীরপুর স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি পেলেন আইসিএল 'কলঙ্কের' শিকার ক্রিকেটাররা। তারকা খ্যাতি দূরে থাক, কিছুদিন ধরে মাঠেই নামার সুযোগ হারিয়ে নির্বাসনের সাজা ভোগ করা বাশার, শাহরিয়ার নাফিস, অলকরা বৃহস্পতিবার বিসিবির কাছ থেকে প্র্যাকটিসের অনুমতিপত্র পেয়েছেন শনিবার। ক্রিকেট নিয়ন্ত্রকের এই সহযোগিতায় খুব খুশি জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন,"বিসিবি আমাদের সুযোগ দেওয়ায় ক্রিকেট প্র্যাকটিসটা করতে পারব। মনের ভারটা কেটে গেলো।" অনেকটা সময় যারা ক্রিকেটে নেই, তাদের জন্য জাতীয় দলে ফেরা মোটেই সহজ নয়। আইসিএল ফেরত ক্রিকেটাররা বিষয়টি ভালই জানেন। আর সেজন্যই প্র্যাকটিসের জন্য মরিয়া হয়ে উঠেছেন তারা। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন সুজনের কথা," সবকিছু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। এতে ক্রিকেটাররা প্র্যাকটিসের সব ধরণের সুবিধা পাবেন।" বয়সভিত্তিক বিভিন্ন দলের অনুশীলন থাকায় ইনডোর ব্যবহারের জন্য বাশারদের সময় বেধে দিয়েছে বিসিবি। দুপুর ১টা থেকে তিনটা পর্যন্ত ইনডোর সুবিধা পাবেন তারা। তবে মাঠ এবং জিমন্যাসিয়াম উন্মুক্ত রাখা হয়েছে। ফাঁকা সময়ে প্র্যাকটিস করা যাবে। লিখিত অনুমতি না থাকলে এই সুবিধাগুলো নিয়ে ক্রিকেটাররা ঝামেলায় পড়তেন বলেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। তার মতে, এ নিয়ে তাই ভুল বোঝাবুঝির অবকাশ নেই। বাশার, মঞ্জু, রুবেল হোসেন এখন কুষ্টিয়ায়। ঢাকায় আছেন কেবল শাহরিয়ার নাফিস। তাই প্র্যাকটিসের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে ঢাকার বাইরে যারা থাকেন, বেশ আগেই তারা ব্যাট-বল নিয়ে মাঠে নেমেছেন। বিসিবির অনুমোদনে তাদের অনুশীলনও বৈধতা পেলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২১৪৮ঘ.