মিয়ামি, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বুধবার বিকল্প দল গড়ার কথা নাকচ করলেও শেষপর্যন্ত বিকল্প পথই বেছে নিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিদ্রোহী ক্রিকেটারদের দাবি দাওয়া না মিটিয়েই তারা বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টে নতুন দল ঘোষণা করেছে।
এর আগে চুক্তি এবং বেতন ভাতা সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে নির্বাচিত উইন্ডিজ ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ বয়কট করে।
কিন্তু বাংলাদেশের সামনে এ কোন ওয়েস্ট ইন্ডিজ? ১৫ সদস্যের এ নতুন দলে অধিনায়ক হিসাবে মনোনীত হয়েছেন ৩৬ বছরের ফ্লয়েড রেইফার। যিনি বছর দশেক আগে চারটি টেস্ট খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। দলে সুযোগ পেয়েছেন ১৬ বছরের বারবাডিয়ান ব্যাটসম্যান ক্রেইগ ব্রাথওয়েট। যদি তিনি মাঠে নামার সুযোগ পান তবে তিনিই হবেন সবচেয়ে কম বয়সী উইন্ডিজ টেস্ট খেলোয়াড়।
বাংলাদেশের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলা ক্রিকেটারদের অনেকেই নতুন দলে জায়গা করে নিলেও বয়কটকারী মূল ১৩ জন ক্রিকেটারের কেউই নতুন দলে ডাক পাননি। তবে মূল দলে বাদ পড়া একমাত্র ড্যারেন সামিই শুধু এ দলে জায়গা পেয়েছেন। শুধু তাই নয়, দলের সহ-অধিনায়কের পদটিও তার। তিনিই নতুন দলের একমাত্র নিয়মিত টেস্ট ক্রিকেটার, যিনি গত কয়েক বছর ধরে উইন্ডিজ দলে নিয়মিত খেলে আসছেন।
বুধবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জুলিয়ান হান্টে বিকল্প দল গঠনের কথা অস্বীকার করেছিলেন।
২০০৫ সালে শেষবার টেস্ট খেলা ২৭ বছরের বারবাডোজের পেসার টিনো বেস্টও দলে জায়গা পেয়েছেন সতীর্থ বাজানের সঙ্গে। অল্পের জন্য টেস্ট স্কোয়াড মিস করা ওপেনিং ব্যাটসম্যান ড্যাল রিচার্ডসেরও কপাল খুলেছে। বিকল্প দলে জায়গা করে নিয়েছেন তিনি।
তবে এই নতুন দলের বেশির ভাগ ক্রিকেটারই ব্রাথওয়েটের মতো নবীন। তাদের বেশিরভাগেরই শুধু আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাই সম্বল।
তবে উইন্ডিজ বোর্ড বিদ্রোহী দলে সুযোগ না পাওয়া ফাস্ট বোলার ড্যারেন পাওয়েলকেও নাকি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পাওয়েল জানান, তিনি প্রস্তাব গ্রহণ করতে রাজি হননি।
তিনি বলেন,"আমার সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হয়েছি। কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছি আমি ওই সময় ব্যস্ত থাকব।"
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন থেকে ঘোষণা দেওয়া হয় যে দাবি দাওয়া না মানায় ক্রিস গেইলের নেতৃত্বাধীন উইন্ডিজ টেস্ট দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ বয়কট করেছে।
অ্যাসোসিয়েশন জানায়, সা
bdnews24